স্পোর্টস রিপোর্টার
এশিয়ান দাবা ফেডারেশনের আয়োজনে এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের নারী লড়াইয়ে বাংলাদেশের বিদায় হয়ে গেছে। ৩১ দেশের মধ্যে বাংলাদেশের নারী দাবাড়ুরা ১১তম স্থান পেয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠেছে আট দেশ। তুলনায় ভালো খেললেও টাইব্রেকিং পয়েন্টে হেরে রাণী হামিদদের বাংলাদেশ বিদায় নেয়। গতকাল শেষ দিনে বাংলাদেশ জাপান ও আরব আমিরাতকে হারিয়েছে। জর্ডানের কাছে হেরেছে। আগের দিন পুরুষ দল দশম স্থান নিয়ে বিদায় নেয়।
