ধানখেত থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:০৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে মহানগরীর নান্দুয়াইন এলাকার একটি ধানখেত থেকে মেট্রোপলিটন সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফুল শার্ট। তার গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আলমগীর ভূঞা জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ধানখেতে পড়ে থাকা লাশটি চার-পাঁচ দিন আগের। তার গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে জবাই করে হত্যা করে লাশ ফেলে যায়। এ হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।