বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী গতকাল মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় করোনা পরিস্থিতিতে এফবিসিসিআইয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। একই সঙ্গে উভয় দেশের দ্বিপাক্ষিক ভ্যালু চেইনের বিষয়ও আলোচনায় উঠে আসে। এ সময় এফবিসিসিআইয়ের সহসভাপতি রেজাউল করিম রেজনু, মীর নিজাম উদ্দিন আহমেদ, মো. নিজাম উদ্দিন রাজেশ, পরিচালক সুজিব রঞ্জন দাশ ও মো. মুনির হোসেন, পাকিস্তান হাইকমিশনের বাণিজ্যিক সম্পাদক মুহাম্মদ সোলেমান খান এবং বাণিজ্যিক সহকারী গোলাম নবি উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
