চট্টগ্রামে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:০৭

চট্টগ্রাম অফিস

নগরীর ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় মাদক বহনে ব্যবহূত একটি প্রাইভেট কার ও একটি পিকআপ জব্দ করা হয়। গতকাল সোমবার এই অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—আবদুর রহিম (৩৫), মো. ফারুক আহমে (৩১), মো. নবী হোসেন (১৯) ও জসিম উদ্দিন (১৯)। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।