ইত্তেফাক রিপোর্ট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। ১৯৮৬ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনসুরুল আলমকে গ্রেড-১-এ পদোন্নতির পর ঐ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
