সভাপতি মামুন সম্পাদক বাবুল

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:০৮

ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি

ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাজধানীর তোপখানা রোডস্থ হোটেলে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির জরুরি সভায় ৩৯ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মামুন শেখ, সহসভাপতি খন্দকার খালিদ আজিজ শিপু, কে এম মেহেদী হাসান কাজল, জয়ন্ত আচার্য, বাদল নূর, দীপঙ্কর গৌতম, সাধারণ সম্পাদক এস এম বাবুল হোসেন, যুগ্মসম্পাদক শ্যামল কান্তি জয়ধর, সেলিম খান, শ্যামল কান্তি নাগ, মশিউর রহমান পার্থ, মো. নাসির শিকদার, কোষাধ্যক্ষ জাকির এইচ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা, সহ-সাংগঠনিক কাজী সুমন আহমেদ, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার জয়ধর সুভাষ, জনকল্যাণ সম্পাদক সমীরণ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপঙ্কর দীপক। —প্রেস বিজ্ঞপ্তি