জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) রাতে এদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদেশ দেন।
গ্রেফতারকৃতরা হলো- সুমন বাহিনীর সদস্য একলাশপুর গ্রামের লাল মিয়াজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোরশেদ আলম বাবু (১৮), গাড়িয়াল বাড়ির আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ জহির (১৭), সম্রাট বাহিনীর সদস্য মনির আহম্মদ মাস্টারের ছেলে নাসরুল্যাহ নেহাল (৩৩), হৃদয় বাহিনীর সদস্য নিজাম উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন সাব্বির (১৯), লাল মিয়াজী বাড়ির শহীদ উল্যার ছেলে তানজিদ মেহরাজ (১৮), কাজী বাড়ির মোশারফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯) ও তুফান বাহিনীর সদস্য শাহ আলম মাস্টারের ছেলে জাবেদ (১৮)।
বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠিত করে সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, এলাকায় আনেক কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, একলাশপুরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে ভিডিওচিত্র ধারণ ও তা ছড়িয়ে দেয়ার ঘটনার পর অতিষ্ঠ এলাকার লোকজন ত্রাস সৃষ্টিকারী এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের দমনে শনিবার এক সমাবেশে পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানান।
ইত্তেফাক/এমআর
