দামুড়হুদা সীমান্তে দেড় কোটি টাকার সোনা আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৫১

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যরা দেড় কোটি টাকার আটটি সোনার বার উদ্ধার করেছে। সোমবার সন্ধ্যায় বিজিবির প্রেস ব্রিফিংয়ে একথা সাংবাদিকদের জানানো হয়।

ফুলবাড়ী বিজিবির টহল কমান্ডার নায়েক মোস্তাফিজুর রহমান জানান, ঐদিন বেলা সাড়ে ১২টার দিকে সীমান্তের চাকুলিয়া বিলের ধারে গেলে একজন লোক বিজিবি দেখে ব্যাগ ফেলে পালিয়ে যায় । এ সময় তার ব্যাগ উদ্ধার করে আটটি সোনার বার উদ্ধার করা হয়। এই সোনার বারের বাজার মূল্য দেড় কোটি টাকা ধরা হয়েছে।

চুয়াডাঙ্গা বিজিবির ৬ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।