সিলেট অফিস
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনিকে আবারও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এবার তাকে অস্ত্র মামলায় রিমান্ডে নেওয়া হয়। গতকাল সোমবার সকালে রনিকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে চার দিন রিমান্ডের আদেশ দেন বিচারক সাইফুর রহমান।
গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ ক্যাডাররা। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে এসএমপির শাহপরান থানায় মামলা করেন ছাত্রলীগের ছয় ক্যাডার ও অজ্ঞাত আরো তিন জনকে আসামি করে মামলা করে।
ঐ দিন রাতেই এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমানের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করে।
