আগাম জামিন চেয়ে হাইকোর্টে নিক্সন চৌধুরী

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১২:৩১

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। তার জামিন আবেদনটি শুনানির জন্য বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবারের কার্যতালিকায় রয়েছে।

নিক্সন চৌধুরীর পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন ড. শাহদীন মালিক ও আইনজীবী মনজুর আলম।

এর আগে ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম গত বৃহস্পতিবার চরভদ্রাসন থানায় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এ মামলা করেন। এরপর সেই মামলায় আগাম জামিনের জন্য গত ১৮ অক্টোবর হাই কোর্টে আবেদন করেন নিক্সন চৌধুরী।

এদিকে এক সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, হুমকি দেওয়ার যে অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, তা ‘সুপার এডিটেড’।


ইত্তেফাক/এএম