জমিয়েত উলেমা-ই-ইসলাম দলের প্রধান ফজলুর রেহমান গত রবিবারে ইমরান বিরোধী বিক্ষোভে পাকিস্তানে মুক্ত, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনার ওপর জোর দিয়েছেন।
দেশটিতে ১১ টি বিরোধী দলএর সমন্বয়ে গঠিত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) দলের ডাকে করাচিতে রবিবার হাজার হাজার মানুষ বিক্ষোভে নামে। সেখানে ফজলুর রেহমান বলেন, পিডিএমের লক্ষ হচ্ছে পাকিস্তানে মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং দেশের অস্তিত্ব টিকে রাখা নিশ্চিত করা।
তিনি আরো বলেন, দেশের জনগণের অধিকার লোপাট যায় এমন কোন এমন কোন সংশোধনী গৃহীত হবে না... সিন্ধুর কোন লোক না চাইলে কেউ সিন্ধুকে বিভক্ত করার সাহস পাবে না।
গতকালের বিক্ষোভে ফজলুর রেহমান ছাড়াও পাকিস্তান পিপিল'স পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টু জারদারি, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম, সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি, আহসান ইকবাল, মাওলানা শাহ ওয়াইসিস নুরানি, আল্লামা সাজিদ মির, আমির হায়দার খান উপস্থিত ছিলেন।
বিক্ষোভে মরিয়ম নওয়াজ শরিফকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনবেন বলে অঙ্গিকার করেছেন। এ ছাড়া বিলওয়াল ইমরান খানের কড়া সমালোচনা করে বলেছেন, তিনি জনগণের কথা ভাবেন না। তিনি জনগণের ভোটে নয় নির্বাচকরা তাকে ক্ষমতায় এনেছে।
ইত্তেফাক/এসআর
