ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৩:৪৬

ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাট এলাকায় বাসের ধাক্কায় করিম মোল্লা (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম মোল্লা সদর উপজেলার বেড়াদি গ্রামের মৃত ইয়ামিন মোল্লার ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বেড়াদি গ্রামের ভ্যানচালক করিম মোল্লা সকালে কলা নিয়ে বাইসাইকেল যোগে শহরের কলার বাজারে আসছিলেন। পথে বাজারের পাশে পৌঁছালে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী রাসেল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে যান। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

ইত্তেফাক/এএম