একাদশ-দ্বাদশ শ্রেণি:ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:২৩

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।

১। নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা ?

(ক) প্রক্রিয়া (খ) নীতি (গ) কৌশল (ঘ) কর্মসূচি উত্তর: গ

২। ‘The Principles of Scientific Management’ গ্রন্থটির লেখক কে?

(ক) এফ ডব্লিউ টেইলর                       (খ) হেনরি ফেয়ল

(গ) এলটন মেয়ো                (ঘ) রর্বাট ওয়েন

উত্তর:ক

৩। কোনটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপনার মানবীয় উপকরণ ?

ক)  বাজার                 (খ) জনশক্তি

(গ) কাঁচামাল                           (ঘ) দক্ষতা

উত্তর: খ

৪। সংগঠিতকরণের নীতিমালা হলো-

i)  নির্দেশনার নীতি

ii) বিশেষায়ণের নীতি

iii) কাম্য পরিসর নির্ণয়ের নীতি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii                উত্তর: গ

৫। প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে উত্সাহিত করাকে কী বলে?

(ক) কর্মী উন্নয়ন                 (খ) কর্মী নিয়োগ

(গ) কর্মী নির্বাচন                (ঘ) কর্মী সংগ্রহ      উত্তর: ঘ

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

রনি সাহেব সকল সিদ্ধান্ত নিজে নিলেও প্রয়োজনে অন্যদের সাথে পরামর্শ করলে। কারোর সাথে ভুলে রাগ করলে ও ভুল শুধরে দিতে ও তাদের এগিয়ে নিতে সচেষ্ট থাকেন।

৬। রনি সাহেবের নেতৃত্ব কোন ধরনের?

(ক) স্বৈরাচারী                     (খ) গণতান্ত্রিক (গ) লাগামহীন                    (ঘ) কর্মীকেন্দ্রিক

উত্তর: খ

৭। রনি সাহেবের নেতৃত্বে সন্তুষ্ট হওয়ার কারণ

i) তার নেতৃত্বদানের  যোগ্যতা রয়েছে

ii) অধস্তনদের উন্নয়নে তিনি সচেষ্ট

iii) তিনি কর্মীদের ভুল ধরেন না

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii                 (ঘ) i, ii ও iii

(ক) i ও ii

উত্তর: ক