এই দিনে

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:২৭

২১  অক্টোবর

১৮৩৩: নোবেল পুরস্কার প্রবর্তক বিজ্ঞানী আলফ্রেড

           নোবেলের জন্ম

 

সুইডিশ রসায়নবিদ প্রকৌশলী ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল। ডিনামাইটসহ মোট ৩৫০টি আবিষ্কারের স্বত্ব রয়েছে তাঁর নামে। ১৮৯৬ সালে মৃত্যুর পর তাঁর ইচ্ছানুযায়ী ১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। প্রতি বছর সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক অতুলনীয় কর্মকাণ্ডের জন্য মোট ছয়টি বিষয়ে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।