আমেরিকার সরকার একবার সিদ্ধান্ত নিল, দেশে জেনারেলের সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেছে। কিছু জেনারেলকে অবসরে পাঠানো দরকার। কিন্তু তাদের দীর্ঘদিনের কৃতিত্বের জন্য কিছু বাড়তি পুরস্কারও দিয়ে দিতে হবে। সেজন্য সিদ্ধান্ত নেওয়া হলো প্রত্যেক জেনারেলকে শরীর মেপে শরীরের প্রতি ইঞ্চি অনুসারে ১ হাজার ডলার করে দেওয়া হবে। সেই মতে প্রথম গেলেন ইউএস আর্মির একজন জেনারেল। তাঁকে ফিতা দিয়ে মাপলেন একজন কর্মচারী। দেখলেন, তিনি ৬ ফুট অর্থাত্ ৬০ ইঞ্চি লম্বা। তাকে গুনে ৬০ হাজার ডলার দিয়ে দেওয়া হলো। এরপর গেলেন এয়ারফোর্সের একজন জেনারেল। তিনি বললেন, আমাকে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত মাপতে হবে। তাই করা হলো। দেখা গেল তিনি মোট ৬২ ইঞ্চি। সেই অনুসারে তাঁকে দেওয়া হলো ৬২ হাজার ডলার।
এবার গেলেন নেভির জেনারেল। তিনি বললেন, ‘আমাকে তুমি মাথা থেকে আমার অণ্ডকোষ পর্যন্ত মাপো!’
কর্মচারী বলল, ‘স্যার, অন্যরা অনেক টাকা নিয়ে গেছে। আপনি ঐ পর্যন্ত মাপলে তো বেশি টাকা পাবেন না।’
নেভাল জেনারেল বললেন, ‘বেটা তোকে যা করতে বলেছি তাই কর! মাপ!’
অগত্যা কর্মচারী রাজি হলো। জেনারেল পরনের প্যান্ট খুলে দাঁড়ালেন। মাপতে গিয়ে কর্মচারী লোকটি চিত্কার দিয়ে বলল, ‘স্যার! আন্ডা দুইটা নাই! খুঁজে পািচ্ছ না!’
জেনারেল গম্ভীর মুখে মোচে তা দিয়ে বললেন, ‘ঐ দুইটা ভিয়েতনামে যুদ্ধের মাঠে ফেলে এসেছি। মেপে আসো!’
