স্পোর্টস রিপোর্টার
আপাতত অনূর্ধ্ব-১৯ দলের সামনে তেমন কোনো খেলা নেই। আগামী বছর আগস্টে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। তাই টানা ক্যাম্প চালানোটা খুব বাধ্যতামূলক না। তবে ক্যাম্প বন্ধ করে দিতে হয়েছিল কয়েক জন খেলোয়াড়ের শরীরে করোনার লক্ষণ থাকায়। এবার জানা গেল, ক্যাম্পের অন্তত তিন জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধাণ কোচসহ লক্ষণ দেখা দিয়েছে আরো ১৫ জনের মধ্যে। সর্বশেষ পরীক্ষায় সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু আবার পরীক্ষা করানোর পর তিন জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া প্রধান কোচ নাভেদ নাওয়াজসহ ১৫ জনের লক্ষণ আছে। লক্ষণ থাকা সব ক্রিকেটার ও কর্মকর্তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
