জং ধরা ডাকবাক্স

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:০৭

ডাকবাক্সগুলোতে মরিচা ধরেছে। ডাকপিয়ন হারিয়ে গেছে সেই কবে। অপেক্ষমান হূদয়ের খবরে এখন আর থাকে না প্রেমিক-প্রেমিকার হাতের স্পর্শ, থাকে না অভিমানের গন্ধ। মাঝরাতে জোত্স্নার আলোতে বসে কেউ আর লেখে না ‘কেমন আছো?’ জানালার গ্রিল ধরে কেউ দূরে তাকিয়ে থাকুক ডাকপিয়নের সাইকেলের ক্রিং ক্রিং আওয়াজের প্রতীক্ষায়। সকাল-সন্ধ্যা মনের মধ্যে ছটফট করতে থাকুক প্রিয় মানুষের উত্তরের জন্য। আবার শুরু হোক চিঠি লেখার প্রচলন। খাম ভর্তি প্রেম পৌঁছে যাক সব প্রমিক-প্রেমিকার কাছে। ইন্টারনেটের ফেইক প্রেমিক গল্প শেষ হোক। সত্যিকারের প্রেম-ভালোবাসার আলোয় ডাকবাক্সগুলো আবার আগের মতো পরিপূর্ণ হয়ে থাকুক।

ইস্তিয়াক আহমেদ হূদয়

শিক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজে