শোক সংবাদ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৪৬

জমিলা খাতুন

এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরীর (খোকন চৌধুরী) মা এবং পুলিশ কর্মকর্তা মৃত রিয়াজ উদ্দিন চৌধুরীর সহধর্মিণী জমিলা খাতুন (৮৫) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা ধোলাইপাড় এলাকায় তার মেঝো ছেলে নজরুল ইসলাম চৌধুরী বাচ্চু এর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত্ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিত্সাধীন ছিলেন। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুরে তাকে তার নিজ বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বরঙ্গখোলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক খোকন চৌধুরী।