ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। সোমবার দুপুরের পর থেকে বড়দা গ্রামের হাইস্কুল মাঠে লোকজন আসতে শুরু করেন। উদ্দেশ্য লাঠিখেলা দেখা। বাদ্যের তালে তালে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান, খেলার আয়োজক ইবি ছাত্রলীগের সাবেক নেতা আবুজার গিফারী গাফফার।
