পাহাড় কাটার দায়ে এক জনকে জরিমানা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৩

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবার গোপিনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার গ্রামে মঙ্গলবার অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ভূমির মালিক কামাল খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম জানান, ঐ সময় ভবিষ্যতে পাহাড় কাটবে না মর্মে মুচলেকা দেওয়ার পরিপ্রেক্ষিতে কামাল খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।