চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশন বাজারের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে লাগা এ আগুনে আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.আসাদুজ্জামান জানান, সকালে বাসস্ট্যান্ড এলাকার আল আমিন হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তিনটি হোটেল, দুটি গ্যাসের দোকান, একটি মোবাইলের দোকান, একটি চায়ের দোকান ও একটি ফাস্টফুডের দোকান পুড়ে গেছে।
