বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৫

বরিশাল অফিস

খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিসহ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট বরিশালের সমন্বয়কারী অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, ট্রেড ইউনিয়ন নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, দেওয়ান আ. রশিদ নিলু, শাহ আজিজুর রহমান প্রমুখ। এ সময় অবিলম্বে আটককৃত শ্রমিকদের মুক্তি দেওয়া না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।