কসবায় ৩০ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৫

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবায় ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় ৬০ বিজিবির অধীন কসবার চণ্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির জোয়ানরা গোপীনাথপুর ইউনিয়নের ফতেহপুর গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের জসিম মিয়া (১৬) ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের খায়রুল ইসলাম। কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।