সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৬

দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বড়লেখায় শতাধিক মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা হয়েছে। সিলেট বিবেকের উদ্যোগে সোমবার বিকেলে বড়লেখা পৌর শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহালে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত। প্রধান অতিথি ছিলেন সিলেট বিবেকের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন।

সদ্য জাতীয়করণকৃত কলেজের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি জেলা শহরের কালীবাড়ি রোডে জেলার ১০টি সদ্য জাতীয়করণকৃত কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের অ্যাডহক ভিত্তিতে নিয়োগপত্র প্রদানের দাবিতে এই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লুত্ফর রহমান মানিক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

বিনা মূল্যে চক্ষুশিবির ক্যাম্পের উদ্বোধন

লালমোহন (ভোলা) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে লালমোহনে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিত্সা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ‘বিনা মূল্যে চক্ষুশিবির ক্যাম্প’ এর উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদীতে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গঠিত উপজেলা প্ল্যাটফরম সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী স্থানীয় সিসিডিবির হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা প্ল্যাটফরমের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরাসহ অনেকে।

ঘি-বাড়ির ঘি বিতরণ

ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঘি বিতরণ করেছে ঘি বাড়ি। মঙ্গলবার ভুঞাপুর থানার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এই ঘি বিতরণ করা হয়। ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভুঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, ঘি বাড়ির স্বত্বাধিকারী অভিজিত্ ঘোষ প্রমুখ।

অভিভাবক সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরীদের অংশগ্রহণে অভিভাবকদের সমাবেশ হয়েছে। মঙ্গলবার মৌলভীবাজার শহরস্থ হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম। 

১৬ কিশোরীর মধ্যে সেলাই মেশিন বিতরণ

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা পাথরঘাটায় ১৬ কিশোরীর মধ্যে ১৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সেন্টার ফর স্যাসএডুকেশন ইন সায়েন্স এগুলো বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম প্রমুখ।

গার্লস টেকওভার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে গার্লস টেকওভারে আধাঘণ্টার জন্য মহিলাবিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেন এন.সি.টি.এফ শিশু গবেষক আরজু মনি। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন তাকে তার আসন ছেড়ে দেন। মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সিডা-এর অর্থায়নে পরিচালিত সলিডারিটির ওয়াই-মুভিজ প্রজেক্ট প্রতিকি এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

০