ক্যাপশন নিউজ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৭

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী এবং ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন প্ল্যাটফরম ব্যবহার করে ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের গ্রাহকরা প্রিমিয়াম সংগ্রহের দায়িত্ব পেল।

০০০

পদ্মা ব্যাংক লিমিটেডের প্রয়াত সিকিউরিটি সুপারভাইজার মো. দুলাল তালুকদারের পরিবারের হাতে গ্রুপ বিমা দাবির বিপরীতে ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। রবিবার পদ্মা ব্যাংকের গুলশান হেড অফিসে, প্রয়াত দুলাল তালুকদারের পরিবারের হাতে চেক তুলে দেন মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল­াহ খান। পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরুসহ চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

০০০০

নিরাপদ খাদ্যের জন্য ভেজালমুক্ত খাদ্য উপকরণ নিশ্চিত করতে হবে আগে। রাজধানীতে রন্ধনশিল্পী দিবস-২০২০-এর র্যালিতে এই দাবি তুলেছেন দেশের শেফরা। গতকাল মঙ্গলবার বিশ্ব জুড়ে আয়োজিত ইন্টারন্যাশনাল শেফস ডে টুয়েন্টি টুয়েন্টির সমান্তরালে বাংলাদেশেও উদ্যাপন হচ্ছে রন্ধনশিল্পী দিবস-২০২০। দেশের প্রথম ফুড ম্যাগাজিন স্বাদকাহন এবং ফুড সেক্টর নিউজলেটার ফুড জগতের আয়োজনে দ্বিতীয়বারের মতো উদ্যাপন হচ্ছে এই দিবস। এ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় শেফদের র্যালি রাজপথ প্রদক্ষিণ করে।

০০০

স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্প্র্রতি থার্ড পার্টি সেলস (টিপিএস) অংশীদার হিসেবে পাওয়ার রাইড সার্ভিসেস লিমিটেডের ‘আমার টাকা’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির আওতায় ‘আমার টাকা’ একটি অনুমোদিত বিক্রয় এজেন্ট হিসেবে কাজ করবে এবং ডিজিটাল স্পেসে বৃহত্তর ক্লায়েন্ট-বেসের সঙ্গে কাজ করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জেনারেল ম্যানেজার, প্রায়োরিটি ব্যাংকিং, ডিপোজিট অ্যান্ড মরগেজ লুত্ফুল হাবিব এবং আমার টাকা এর সিইও মো. মাহমুদ আল মারুফ তৌফিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান সাব্বির আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

০০০

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউসিবির পরিচালক প্রফেসর ডা. মো. জোনাইদ শফিক, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।