বড় লোকসান নিয়ে বিডি ল্যাম্পসের নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের ২০১৯-২০ অর্থবছরে বড় লোকসান হয়েছে। এ সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ দশমিক ৮৮ টাকা। আর ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৯৮ টাকায়। কোম্পানিটির শেয়ারপ্রতি ৯ দশমিক ৮৮ টাকা হিসেবে ২০১৯-২০ অর্থবছরে নিট ৯ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা লোকসান হয়েছে। ব্যবসায় এ লোকসানের কারণ হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ কয়েকটি কারণ উল্লেখ করেছে। এরমধ্যে রয়েছে, করোনা মহামারি, কাঙ্ক্ষিত আয় করতে ব্যর্থ হওয়া ও ঋণের জন্য সুদজনিত ব্যয়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।