বিশেষ প্রতিনিধি
নকল মাস্ক সরবরাহের মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের নামে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য থাকলেও মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছেন। নকল মাস্ক সরবরাহের অভিযোগে শারমিন জাহানের বিরুদ্ধে ২৩ জুলাই মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলা দায়েরের পরদিন রাতে শাহবাগের একটি বাসা থেকে শারমিন জাহানকে গ্রেফতার করা হয়। ২৫ জুলাই আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৮ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
