জবিতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:১১

জবি সংবাদদাতা

প্রতিষ্ঠার ১৫ বছর পর ১৬তলা বিশিষ্ট প্রথম হল পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ নামের আবাসন উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে এটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। পরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এছাড়াও শিক্ষকদের পরিবহনের জন্য দুটি মাইক্রোবাস এবং পরিবহন পুলের গাড়িচালক ও হেলপারদের জন্য বিশ্রামাগার উদ্বোধন করা হয়। ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় দিনব্যাপী সংক্ষিপ্ত আকারে প্রকাশনা প্রদশর্নীর আয়োজন করা হয়।