গাজীপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:১৩

গাজীপুর প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ইউডিপিইআরএমজির উদ্যোগে কমিউনিটি পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক এক কর্মশালা গতকাল গাজীপুর মহানগরীর নাওজোর এলাকার সোনাবান মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. মোস্তাফিজুর রহমান। একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. তমিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বাসন থানার উপপরিদর্শক শফিউল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা সেলিম আহমদ, রফিকুল ইসলাম, জেসমিন আক্তার, বিপুল কুমার সিংহ, শামীম আহমদ, জাফর আহমদ ও শারমীন আবেদীন প্রমুখ। গার্মেন্টস শিল্পে শ্রমিকদের স্বাস্থ্যগত সেবা ও আইনগত সহায়তা কার্যক্রম গত চার বছর যাবত্ ব্র্যাকের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে বলে কর্মকর্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।