বিশেষ প্রতিনিধি
রাজধানীর হাজারীবাগ পার্ক থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত পরিচয় দেড় বছরের একটি কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাজারীবাগ থানার ওসি সাজেদুর রহমান বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই হাজারীবাগ পার্কের পূর্ব পাশে একটি শিশুর মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে একটি ময়লার বালতির মধ্যে শিশুটির মরদেহ দেখতে পাই। শিশুটির পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও খয়েরি হাফপ্যান্ট। মেয়েটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
