বিফলে গেল ধাওয়ানের সেঞ্চুরি

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:১৭

আগের ম্যাচেই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। আর গতকালই টানা দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন। কিন্তু শিখর ধাওয়ানের এই সেঞ্চুরি বিফলে গেছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে ধাওয়ানের দিল্লি ক্যাপিটালস।

আগে ব্যাট করে দিল্লি ৫ উইকেটে ১৬৪ রান করতে পারে। ধাওয়ান ৬১ বলে অপরাজিত ১০৬ রান করেন। বাকি কেউ ১৫ রানও করতে পারেননি। মোহাম্মদ শামি ২ উইকেট নেন। জবাবে পাঞ্জাবের রান মেশিন লোকেশ রাহুল গতকাল ১৫ রানে আউট হয়ে যান। তবে নিকোলাস পুরানের ৫৩ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৩২ রানে জয়ের পথে থাকে পাঞ্জাব।

সংক্ষিপ্ত স্কোর :

দিল্লি ক্যাপিটালস :২০ ওভারে ১৬৪/৫ (ধাওয়ান ১০৬*; শামি ২/২৮)।

কিংস ইলেভেন পাঞ্জাব :১৯ ওভারে ১৬৭/৫ (পুরান ৫৩, ম্যাক্সওয়েল ৩২, গেইল ২৯; রাবাদা ২/২৭)।

ফল :কিংস ইলেভেন পাঞ্জাব ৫ উইকেটে জয়ী।