থাইল্যান্ডে সরকার বিরোধী একটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি অবস্থা লংঘনের অভিযোগে দেশটির আদালত গতকাল মঙ্গলবার ভয়েস টিভি বন্ধের নির্দেশ দিয়েছে। থাইল্যান্ডে তিন মাস ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে গত ১৫ অক্টোবর জরুরি অবস্থা জারি করা হয়। বিক্ষোভ কিভাবে দমন করা যায় তা নিয়ে আলোচনা করতে পার্লামেন্টের জরুরি বৈঠক ডাকছেন প্রধানমন্ত্রী। খবর রয়টার্স ও আলজাজিরার
GK msev` m‡¤§j‡b _vBj¨v‡Ûi wWwRUvj gš¿Yvj‡qi gyLcvÎ cyZPvcs bW_vBms Rvbvb, Ôfyqv Z_¨Õ Avc‡jvW K‡i f‡qm wUwf _vBj¨v‡Ûi Kw¤úDUvi Aciva AvBbI jsNb K‡i‡Q| রাজতন্ত্রের ক্ষমতা খর্ব ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডে বিক্ষোভ চলছে। মূলত শিক্ষার্থীরাই এসব বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। সরকারবিরোধী বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়ার পরও বিক্ষোভের সংবাদ পরিবেশন করায় চারটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরই ভিত্তিতে মঙ্গলবার ভয়েস টিভি বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওঁচা জানিয়েছেন, বিক্ষোভ হ্রাস করতে পদক্ষেপ নিতে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হবে। তিনি বিক্ষোভকারীদের আইন লংঘন না করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী থাই রাজাকে সম্মান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারসহ সবার উচিত রাজার মর্যাদা অক্ষুণ্ন রাখা।
