জম্মু-কাশ্মীরে ইংরেজি ‘কাশ্মীর টাইমস’ পত্রিকার অফিস সিল করে দিয়েছে ভারতীয় কর্মকর্তারা। অভিযোগ আছে, বিরোধপূর্ণ এই অঞ্চলে উস্কানি দিচ্ছেন এর সাংবাদিকরা। পত্রিকার প্রকাশক জানিয়েছেন, এটা মত প্রকাশের স্বাধীনতায় বাধা ছাড়া কিছুই নয়। রাজধানী শ্রীনগরের কাশ্মীরের টাইমসের অফিসটি স্থানীয় কর্মকর্তারা সোমবার সিল করে দেন। এই পত্রিকাটি ওই অঞ্চলের অন্যতম পুরানো পত্রিকা। কাশ্মীর টাইমসের মালিক এবং নির্বাহী সম্পাদক অুনরাধা ভাসিন জানান, কোনো ধরনের নোটিশ ছাড়াই অফিস করা হয়। এই সময় সাংবাদিকরা কাজ করছিলেন। -আলজাজিরা
