প্রথমবারের মতো মাস্ক পরে প্রার্থনায় যোগ দিলেন পোপ

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:৫২

প্রথমবারের মতো মাস্ক পরে প্রার্থনায় যোগ দিলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল মঙ্গলবার বিশ্ব শান্তির জন্য আয়োজিত এক প্রার্থনা সভায় তিনি যোগ দেন। ৮৩ বছর বয়সী পোপ রোমের ব্যাসিলিকায় অন্য খ্রিস্টান নেতাদের সঙ্গে প্রার্থনা সভায় যোগ দেন। তাদের মধ্যে ছিলেন অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা প্যাটরিয়ার্চ বার্থোলোমেউ। প্রার্থনা সভায় বক্তব্য রাখার সময়ে মাস্ক খুলে রাখেন পোপ। পরে বক্তব্য শেষে আবারো তা পরে নেন। অন্যান্য নেতারাও একই কাজ করেন। এর আগে তিনি দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাত্ কিংবা অন্য অনুষ্ঠানেও মাস্ক না পরায় সমালোচনার মুখে পড়েছিলেন পোপ। -এনডিটিভি