স্টার সিনেপ্লেক্স মুক্তির প্রথম দিনে ‘টেনেট’ ও ‘মুলান’

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৯:০৪

বিনোদন রিপোর্ট

 

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ ছিল দেশের সব সিনেমা হলগুলো। আগামীকাল থেকে পুরোদমে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা। হলিউডের দুটি আলোচিত ছবির মাধ্যমে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। এরমধ্যে রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ ও ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’। ছবিগুলোর জন্য রীতিমত মুখিয়ে ছিলেন দর্শকরা। করোনা ভাইরাসের কারণে দুটি ছবিরই মুক্তি আটকে যায়। সমপ্রতি মুক্তি পাওয়ার পর দর্শকদের বেশ ভালো সাড়া লক্ষ্য করা যায়।  বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির মধ্যেও বিপুলসংখ্যক দর্শক সিনেমা হলে ভীড় করে। এবার বাংলাদেশের দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকেট বিক্রি করা হবে।