ক্লুডিও কিচেনের খাবার পাওয়া যাবে ইভ্যালির ই-ফুডে

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২০:৪৭

ক্লাউড ভিত্তিক ফুডটেক প্রতিষ্ঠান ক্লুডিও কিচেনের খাবার এখন থেকে অর্ডার করা যাবে ইভ্যালি ফুড তথা ই-ফুডে। রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা এবং বারিধারা এলাকার ভোজনরসিকেরা ই-ফুডে ক্লুডিও কিচেনের মজাদার সব খাবার অর্ডার করতে পারবেন। মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালি কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর  অনুষ্ঠিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ক্লুডিও কিচেনের প্রধান নির্বাহী ও কো-ফাউন্ডার কিশোয়ার হাশমি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় ইভ্যালির প্রধান নির্বাহী ও ফাউন্ডার মোহাম্মদ রাসেল, ফুড টেকনোলজি বিভাগের প্রধান মুশতাহিদ উল ইসলাম, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শাহনেওয়াজ মান্নান এবং ক্লুডিও কিচেনের অপারেশন লিড শিউলি আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি