রেহানা প্রধান
আজ বৃহস্পতিবার জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জাগপার সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে সকাল ১১টায় বনানী গোরস্থানে কবর জিয়ারত এবং বাদ আসর দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
