গাজীপুর প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভিসি অধ্যাপক ড. এম এ মাননান ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, অধ্যাপক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। পরে ক্যাম্পাসে ভিসি স্মারক বৃক্ষ রোপণ করেন। এছাড়া অনুরূপ কর্মসূচি সব আঞ্চলিক ও উপআঞ্চলিক কেন্দ্রে উদ্যাপন করা হয়। করোনা সতর্কতার অংশ হিসেবে জনসমাগম এড়িয়ে এক জুম আলোচনায় বিওজির সদস্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সভায় ভিসি ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সবাইকে শিক্ষাক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
