ইত্তেফাক রিপোর্ট
বিকৃত মস্তিষ্ক, কাণ্ডজ্ঞানহীন বিবেক বর্জিত ও মানসিক বিকারগ্রস্তরাই ধর্ষণকারী। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। চিকিত্সা, মানসিক স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তাসহ নির্যাতনের শিকার নারী ও শিশুদের পাশে থাকতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। মঙ্গলবার বিভিন্ন ইস্যু নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ পর্যায়ের চারটি বিভাগের ৩২ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষ অনলাইনে এই মতবিনিময় সভা করা হয়। মহিলা অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সচিব কাজী রওশন আক্তার।
