ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন বিভাগের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপকের দায়িত্বে থাকা গোলাম মোর্শেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে গোলাম মোর্শেদকে ওএসডি করা হয়। গোলাম মোর্শেদ সায়েদাবাদ আন্তঃজেলা ও ফুলবাড়িয়া সিটি টার্মিনালের সহকারী ব্যবস্থাপকের পদে দায়িত্বে ছিলেন। তবে তিনি পরিবহন বিভাগের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক স্বার্থে গোলাম মোর্শেদকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন তিনি সচিব দপ্তরে যুক্ত থাকবেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
