আড়াইহাজারে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২১:৫৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে শিরিন আক্তার নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। উপজেলার সদর পৌরসভার চামুরকান্দী গ্রামে গতকাল সকালে এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার এস আই মঞ্জুর হোসেন জানান, ঐ গ্রামের মৃত. শামসুল হকের মেয়ে শিরিন আক্তারের ২০ বছর আগে বিয়ে হয় নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর গ্রামের রহম আলীর ছেলে মনির হোসেনের সঙ্গে। বেশকিছু দিন সংসার ভালোমতোই চলছিল। এরই মধ্যে সংসারে চার সন্তানের জন্ম হয়। কিন্তু কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমানিল্য চলছিল। তারই জেরে মঙ্গলবার বিকালে বিষপান করেন। গতকাল সকালে বিষক্রিয়া শুরু হলে হাসপাতালে নেওয়ার আগেই শিরিন আক্তার মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হবে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।