নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরের পশুর হাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ছাতড়া হাট ও বটতলী হাটে গিয়ে দেখা যায়, প্রতিটি গরু-মহিষের জন্য সরকার নির্ধারিত টোলের পরিবর্তে ৫০০ টাকা এবং পশু বিক্রেতার কাছ থেকে কোনো অর্থ নেওয়ার নিয়ম না থাকলেও ২০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। পশু ক্রেতা বিপুলসহ একাধিক ভুক্তভোগী জানান, দুটি হাটেই দীর্ঘদিন থেকে অতিরিক্ত টোল আদায় করে আসছে। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা জানান, হাট দুটিতে একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযোগ পেলে আবারও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
