বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বেলকুচি উপজেলার সমেশপুর আঞ্চলিক সড়কে হাটতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পালাতক রয়েছে।
