মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১০

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:০৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোররাতে উপজেলার শ্যামকুড় ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সংবাদ পেয়ে শ্যামকুড় ও যাদবপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ঐ এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ, চার জন নারী ও এক শিশু রয়েছে। তারা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করেছে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।