সৈয়দপুরে ট্রাক চাপায় নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:০৭

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমহনীতে ট্রাক চাপায় শর্ফুরা বেগম নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পশ্চিম দোলাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী শর্ফুরা বেগম বিসিক শিল্পনগরীতে একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। ঐ পথে আসার সময় পার্বতীপুর-সৈয়দপুরের দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান. ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।