বেলকুচিতে ২১ জেলের কারাদণ্ড

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:০৮

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচিতে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ২১ জেলের কারাদণ্ড ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় অবৈধভাবে মাছ আহরণকারী ২১ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও জব্দকৃত ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।