প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ০০:০০আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:০৯
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে বিআরটিসি বাসের চাপায় ডাববিক্রেতা আনারুল ইসলামের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে বেলপুকুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।