মোরেলগঞ্জে পানির ট্যাংক বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা উপকূলীয় এলাকায় খাবার পানি সংরক্ষণের জন্য বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বিনা মূল্যের পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম প্রমুখ।
কর্মজীবী মহিলাদের স্বাস্থ্য-ক্যাম্প
মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্বাস্থ্য-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার মৌলভীবাজার পৌরসভা অডিটরিয়ামে কর্মজীবী মহিলাদের স্বাস্থ্য-ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশিদের সভাপতিত্বে ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামছুন নাহারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।
হাত ধোয়া দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে বুধবার রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আলোচনাসভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম প্রমুখ।
কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বুধবার উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের মনিটরিং কর্মকর্তা মো. কুতুব উদ্দিন প্রমুখ।
আইনশৃঙ্খলা কমিটির সভা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও রুমন দের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, ওসি আবুল কায়েস আকন্দ প্রমুখ।
পিপিআর টিকা ক্যাম্পেইনের উদ্বোধন
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা বুধবার ছাগল ও ভেড়ার পিপিআর রোগ ও খুরারোগ নির্মূলের লক্ষ্যে পিপিআর টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পৌর এলাকার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে আয়োজিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।
০
