স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন আগামী বছর ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন থেকে গতকাল অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানিয়েছেন, এই প্রথম বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কোনো খেলা বিশ্ব অ্যাথলেটিকস ক্যালেন্ডারে স্থান পেয়েছেন। ঢাকা ম্যারাথন আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপসকে অভিনন্দন জানিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, ঢাকা ম্যারাথনে আন্তর্জাতিক ম্যারাথনের তারকা মোফারাহ, জ্যাকব, উসাইন বেল্টের মতো অ্যাথালেটকে আনার চেষ্টা করছে।
