দিল্লি ক্যাপিটালসের হয়ে মঙ্গলবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১০৬ রান করেন শিখর ধাওয়ান। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রান তাড়ায় ৫৮ বলে করেছিলেন অপরাজিত ১০১। এর মধ্য দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন কোনো ব্যাটসম্যান। ১৩ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৬৭ ম্যাচে কোনো সেঞ্চুরি ছিল না তার। সেই শিখর ধাওয়ান পরের দুই ম্যাচে করলেন দুই সেঞ্চুরি!
